মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

সেলিমা আহমাদ মেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়নে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তা প্রকাশ করেন।

আরও পড়ুন: ৫ বছর পর রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ প্রসঙ্গে মুখ খুললেন মামুনুল হক

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।