আগামীকাল গণমিছিলের ঘোষণা জামায়াত ইসলামীর
বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল করবে এবং রোববার (১২ অক্টোবর) সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। এ কর্মসূচি দলের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘোষণা করেছেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে—তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।”
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?
জামায়াত ইসলামী যে ৫ দফা দাবি তুলেছে তা হলো:
১. জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন।
আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম
২. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।





