কৃত্রিম পা সংযোজন
অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে বগুড়ার অসহায় শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।
আজ সোমবার, দুপুর ১টায় (২২ ডিসেম্বর ২০২৫) রাজধানী ঢাকার ২/২১, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: জামায়াত আমির
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি বাইজিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কৃত্রিম পা সংযোজনের পরের অবস্থা দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।
আরও পড়ুন: দিনাজপুরে স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রনি, শেকৃবি ছাত্রদল নেতা মিসবাউল আলম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২০২৪ সালে বগুড়ার অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেন এক্সিডেন্টে মারাত্মক আহত হলে তার ডান পা কেটে ফেলতে হয়। এরপর তার আবেদনের প্রেক্ষিতে কৃত্রিম পা সংযোজন করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ▫️





