অবশেষে ব্রাহ্মণবাড়িয়া ৪ থেকে বিএনপির মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুইয়া
ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে অবশেষে মনোনয়ন পেয়েছেন কবির আহমেদ ভুইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষনেতা। এর আগে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
রবিবার কবির আহমেদকে দলের মহাসচিব স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
নব্বই উর্ধ্ব মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুঁসে ওঠে। কবির আহমেদ ভুইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিল তিনি। গুমের সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে অমানুষিক নির্যাতন করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজনীতিতে তার ব্যাপক ভূমিকা ছিল। তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।





