খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো রেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৯ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার অতিরিক্ত মেট্রো রেল চলাচল করবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, যাত্রীসাধারণের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখা হবে।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা ও নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।