তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতারা বুধবার (১৪ জানুয়ারি) বিকালে গুলশানের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএনপির মিডিয়া সেলের বরাতে জানা গেছে, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারেক রহমান ১২–দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় দুই পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও এই সভায় উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা।





