আজ তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির
ছবিঃ সংগৃহীত
দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তাপাড়ে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।
জামায়াতের আমির প্রথমে কুড়িগ্রামের একটি জনসভায় অংশ নেবেন এবং এরপর তিস্তাপাড়ের জনসভায় উপস্থিত হবেন।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
নীলফামারীর জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।





