নির্বাচনী প্রচারণায় উত্তরাঞ্চলে তারেক রহমান
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলায় সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীদের পক্ষে জনসমর্থন আদায়ে এই সফর করছেন তারেক রহমান। সফরসূচির অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় পৃথক জনসভায় বক্তব্য রাখবেন।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?
জনসভাগুলোতে তিনি দলের নির্বাচনী কর্মসূচি, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে বিএনপি প্রার্থীদের পক্ষে সমর্থন চাইবেন বলে জানানো হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম





