হতাশ না হওয়ার আহ্বান নাসীরুদ্দিন পাটওয়ারীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২৩ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর নিজের সমর্থকদের উদ্দেশে হতাশ না হওয়ার বার্তা দিয়েছেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত উদ্ধৃত করে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্য ঘরে সমর্থকরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। শহিদুল ইসলাম নামের এক ব্যবহারকারী লেখেন, হেরে গিয়েও আমরা জিতে গেছি। আরেকজন, আকিমুল ইসলাম আতিক মন্তব্য করেন, যদি তুমি হেরে যাও তবে শেষ, কিন্তু যদি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ।

এবারের নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী। একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হওয়ায় নির্বাচনটি বিশেষভাবে আলোচনায় আসে। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করেন মির্জা আব্বাস।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির