মতপ্রকাশের স্বাধীনতার জন্যই ‘জুলাই’: ডা. শফিকুর রহমান
মতপ্রকাশের স্বাধীনতার জন্যই ‘জুলাই’—এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ফ্যাসিবাদী শক্তি পুরোপুরি নির্মূল হয়নি: জামায়াত আমির
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—বরং স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।
তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও জামায়াত—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছে। “আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না,”—বলেন তিনি।
আরও পড়ুন: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
রাজনৈতিক অঙ্গনে তার এ বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





