জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-কে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

এদিকে, আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানান। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

দলীয় পক্ষ জানিয়েছে, ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির