দুটি কিডনি নষ্ট, নুসরাতের পাশে দাঁড়ালেন তারেক রহমান
দুটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ হওয়া নুসরাত জাহান নিশার চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন বিএনপি'র চেয়ারম্যান এবং তারেক রহমান, যিনি "আমরা বিএনপি পরিবার"-এর প্রধান পৃষ্ঠপোষক।
আজ (২৮ ফেব্রুয়ারি ২০২৬) শনিবার রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় সাক্ষাৎ করতে যায় 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
প্রতিনিধি দলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান প্রমুখ।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
উল্লেখ্য, চিকিৎসা সহায়তা চেয়ে কিছু দিন আগে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওটি বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে এবং তারই প্রেক্ষিতে 'আমরা বিএনপি পরিবার' সংগঠনটি চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়।





