শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইউসুফের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। গত ২৬ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত “ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ” শীর্ষক প্রতিবেদন বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে।

এরপর সোমবার (০২ মার্চ ২০২৬) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী নেতৃত্বে প্রতিনিধি দল রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন— নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেন।

প্রতিনিধি দল শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার সন্তানের শহীদের মর্যাদা রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন: জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

মানবিক এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তুষার এবং স্থানীয় নেতৃবৃন্দ।