সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’, হাসনাত আবদুল্লাহর সমালোচনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি ও অর্থনৈতিক সংস্কার এবং গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যে বক্তব্য দিয়েছেন, তাতে সরকারের অবস্থান ও সিদ্ধান্তের দুর্বলতা স্পষ্ট হয়েছে। তার দাবি, নির্বাচনের সময়সূচি বজায় রাখার জন্য সরকার কিছু বিষয়ে আপস করেছে বলে মন্ত্রীর বক্তব্যে প্রতীয়মান হয়েছে।

তিনি আরও বলেন, “এটি এক ধরনের ভণ্ডামি। সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি নিজেই স্বীকার করেছেন যে, নির্বাচন যেন পিছিয়ে না যায়—সেই কারণে কিছু বিষয় মেনে নেওয়া হয়েছে। এতে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।”

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

এনসিপির এই নেতা দাবি করেন, সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও দৃঢ়তার অভাব রয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।