ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে দোয়ার আয়োজন করলো ছাত্রদল

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ শুক্রবার বাদ আসর আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসা, বাবর রোড, মোহাম্মদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির মৃত্যুঞ্জয়ী নেতা ও নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডাঃ লোহানী মোঃ তাজুল ইসলাম।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যোগ্য ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তার কমিটমেন্ট তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজ যোগ্যতাবলেই তিনি এখন ভারপ্রাপ্ত মহাসচিব। প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়ার আয়োজনের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানাই।"

যুবদল সহ-সভাপতি ডাঃ লোহানী বলেন, "রিজভী আহমেদের নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মতৎপরতা চোখে পড়ার মতো। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।"

আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

সভাপতির বক্তব্যে ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেন, "ম্যাডাম খালেদা জিয়ার ছাত্রদলের সেরা আবিষ্কার অ্যাড. রুহুল কবির রিজভী। ২০১৫ সালের ১লা নভেম্বর লন্ডনে ম্যাডাম তার এক বক্তব্যে বর্তমান মহাসচিব রিজভী আহমেদের ত্যাগ ও গুণের কথা বর্ণনা করেছেন। আজ প্রধানমন্ত্রী তাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবি পূরণ করেছেন। রিজভী আহমেদের আজ প্রকৃত জন্মদিন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্যারের শতায়ু কামনা করি"

এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ সৈকত, ডাঃ মোহাম্মদ, ডাঃ সজীব, ডাঃ ফয়সাল, ডাঃ হাসিব, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ গোলাম রব্বানী, পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি ডাঃ সাব্বির, মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রাশেদুল আমিন, পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, ন্যাবের যুগ্ম মহাসচিব তিহান, যুবনেতা লাভলু, ছাত্রনেতা হিরন, সোহান, সাগর, রুবেল, সোহাগ, রনি, আসলাম-সহ নেতৃবৃন্দ।