মোস্তাফিজের সর্বশেষ অবস্থা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে অনুশীলনের সময় মাথায় বল লেগে আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দ্রুত সিটি স্ক্যান করা হয় এটা জানার জন্য যে, মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে কি না। তেমনটা হলে দ্রুত অস্ত্রোপচারও করতে হতো।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতের ২০৩৬ অলিম্পিক বিডে প্রভাব ফেলতে পারে: গার্ডিয়ান

কিন্তু সুখবর হলো, রিপোর্ট ভালো। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। যেটুকু ফেটেছে, সেটা বাইরে। শুধু চামড়া ফেটেছে। সেখানে সেলাই দেওয়া হয়েছে এবং ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার সোহানউজ্জামান খান নয়ন দলটির টিম ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজলের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন, ‘মোস্তাফিজের সিটি স্ক্যান করা হয়েছে এবং তার রিপোর্ট ভালো। তার মাথার বাইরের অংশেই বলের আঘাতে ফেটে গেছে। মাথার ভেতরে কোনো চোট লাগেনি। অর্থাৎ, কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। ফেটে যাওয়া জায়গায় সেলাই দিতে হয়েছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।’

আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা

জানা যায়, মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।