বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারাল শ্রীলঙ্কা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৪ | আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট টেস্টের চতুর্থ দিনে শেষ পর্যন্ত ৩২৮ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ।

লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কা। পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে  ৫ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট

মুমিনুল হক ২৯ বলে ৭ ও তাইজুল ইসলাম ১৪ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। চতুর্থ দিনের শুরুতেই তাইজুলের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৫১ রানে ১৫ বলে ৬ রান করে আউট হন তাইজুল।

এরপর ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানে ৬৬ রানের জুটি গড়েন মুমিনুল। তবে দলীয় ১১৭ রানে ৫০ বলে ৩৩ রানে সাজঘরে ফিরে যান মিরাজ।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

এরপর শরিফুলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শরিফুলকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মুমিনুল।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল ৪২ বলে ১২ ও খালেদ আহমেদ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ৪৯ ওভার ২ বলে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৪৮ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা নেন ৫টি উইকেট।

২০০৯ সালে ৪৬৫ রানে শ্রীলংকার বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই লঙ্কানদের বিপক্ষে ফের রেকর্ড ব্যবধানেই হারতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের।