ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৪ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয় করেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে এই ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে টাইগাররা। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

প্রথম ইনিংসে ১৯১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে মুশফিক ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। আর এই পুরস্কারের টাকা তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য দান করবেন বলে জানিয়েছেন। মুশফিকের মতে, এই ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি।

আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট

৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান, সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন। শেষ বেলায় ১২ ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান। এরপর থেকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেছে বাংলাদেশ দলের দাপট—ব্যাটিংয়ের পর বোলিংয়েও।

সাদমানের লড়াকু ৯৩ রানের পর মুশফিকের ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় ৫৬৫ রানের বড় সংগ্রহ। এরপর সাকিব ও মিরাজের ঘূর্ণিতে বিপাকে পড়ে পাকিস্তান, দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪৬ রানেই। তাতে বাংলাদেশে সামনে আসে ৩০ রানের লক্ষ্যের আনুষ্ঠানিকতা। যেটি বাংলাদেশ পেরিয়ে গেল কোনো উইকেট না হারিয়েই।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো