ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া

ফাহিম আশরাফের ঝড়ো ইনিংসে পাকিস্তানের নাটকীয় জয়

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেদারল্যান্ডসের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে এক সময় চরম বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসে ম্যাচের মোড় ঘুরে যায়। সুযোগ কাজে লাগিয়ে ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফাহিম আশরাফ, যা পাকিস্তানকে এনে দেয় নাটকীয় ৩ উইকেটের জয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ডাচরা ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায়।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাস ডি লিডের ব্যাট থেকে আসে ৩০ রান। পাকিস্তানের পক্ষে সালমান মির্জা ২৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সায়েম আয়ুব দুটি করে উইকেট শিকার করেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে দলীয় ৫৩ রানের মধ্যে সায়েম আয়ুব (২৪) ও সালমান আলী আগা (১২) ফিরে গেলে চাপে পড়ে যায় তারা।

আরও পড়ুন: অবশেষে জনসমক্ষে লিওনেল মেসি!

এরপর বাবর আজম ও শাহিবজাদা ফারহান মিলে ৪৫ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু হঠাৎ করেই ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

শাহিবজাদা ফারহান ৪৭ রান করে বিদায় নেন। বাবর আজম করেন ১৫ রান। এছাড়া মোহাম্মদ নওয়াজ (৬), শাদাব খান (৮) এবং কোনো রান না করেই আউট হন উসমান খান।

শেষ দিকে ফাহিম আশরাফ একাই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। জীবন পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে পাকিস্তানকে জয় এনে দেন এই অলরাউন্ডার।