জিমেইলে আসছে গুগলের ‘এআই ওভারভিউ’ ফিচার

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলেও যুক্ত করতে যাচ্ছে। সার্চে ইতিমধ্যে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় ই–মেইল প্ল্যাটফর্মেও এটি চালুর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

গুগলের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে অনলাইনে তথ্য খোঁজার ধরণ বদলে যাচ্ছে। নতুন এই ফিচার চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য এআই স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে উপস্থাপন করবে। এতে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং কম সময়েই মূল তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ

এছাড়া জিমেইলের সার্চ অপশনেও যুক্ত হচ্ছে এআই সুবিধা। ব্যবহারকারীরা প্রশ্ন আকারে সার্চ করলে এআই একাধিক ই–মেইল ও কথোপকথন বিশ্লেষণ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করবে। ফলে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে ‘জেমিনাই ফর ওয়ার্কপ্লেস’সহ গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারস আগে থেকেই চালু থাকতে হবে।

আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?

নতুন এই উদ্যোগের মাধ্যমে জিমেইল ব্যবহার আরও দ্রুত, স্মার্ট ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।