১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আরও পড়ুন: উত্তরা মেট্রোস্টেশনের নিচে পশুর হাট: ৩০ লাখ টাকার ক্ষতি

বিআরটিএ জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

কর্তৃপক্ষের মতে, গণপরিবহনে জিপিএস সংযুক্ত হলে যানবাহনের অবস্থান, গতি এবং চলাচল পর্যবেক্ষণ করা সহজ হবে। এর মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

বিআরটিএ আরও জানিয়েছে, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত হওয়ার পরই নতুন যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান এবং বিদ্যমান যানবাহনের ফিটনেস সনদ নবায়ন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে জিপিএস সংযুক্ত না করলে সংশ্লিষ্ট গণপরিবহন মালিকদের প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে বিআরটিএ।