আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
দিন দিন বেড়েই চলছে বায়ুদূষণ। অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আর বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন বাতাসের অবস্থা আরও ভয়াবহ!
এদিন সকাল ৮টা ১৭ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা অস্বাস্থ্যকার হিসেবে বিবেচিত।
আরও পড়ুন: রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। এরপর ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। চর্তুথ অবস্থানে পাকিস্তানের লাহোর রয়েছে ১৬৩ স্কোর নিয়ে। আবার পাকিস্তানের আরেক শহর করাচি রয়েছে ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।





