দেশের ৮ বিভাগে ঘণ্টায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে জারি করা সতর্কবার্তায় বলা হয়, রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে

আরও পড়ুন: সাত জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

আবহাওয়ার নিয়মিত বার্তায় আরও জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায়—

* ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫০ শতাংশ এলাকায়

* রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের প্রায় ২৫ শতাংশ এলাকায়

অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা খোলা স্থানে অবস্থান না করা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং নৌযান ও কৃষিকাজে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।