১২ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝড়-বৃষ্টি চলাকালে খোলা জায়গায় অবস্থান, নদী বা জলাশয়ে চলাচল এবং ছোট নৌযান পরিচালনায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বর্ষাকালে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করতে এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে

আরও পড়ুন: দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভা