সরাইল সদর ও কালিকচ্ছ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে ডা. আশীষের ঈদ শুভেচ্ছা বিনিময়
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তীর সম্মানে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জুলাই উচালিয়াপাড়ায় ডা. আশীষের নিজ বাড়িতে সরাইল সদর ও কালিকচ্ছ ইউনিয়নের জনপ্রতিনিধিদের উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় হয়।
আরও পড়ুন: ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি বক্তব্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। ভবিষ্যতে তিনি যদি এই অঞ্চলে কাজ করার সুযোগ পান, তাহলে তাদেরকে সঙ্গে নিয়েই অবহেলিত সরাইল ও আশুগঞ্জের উন্নয়নে কাজ করে যাবেন। দীর্যদিন ধরে ডা. আশীষ কুমার চক্রবর্তী সরাইলে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন- সরাইল সদরের চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, সরাইলের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সরাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া এবং কালিকচ্ছ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ধন মিয়া।
আরও পড়ুন: এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী
এছাড়াও বক্তব্য দেন- সরাইল সদর ইউনিয়নের নারী মেম্বার লিটা এবং কালিকচ্ছ ইউনিয়নের জায়েদা খাতুন। সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা. আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং উন্নয়নমূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ দত্ত তনু এবং শুভেচ্ছা বক্তব্য দেন সঞ্জীব ভট্টাচার্য, মিনগাজ নবী খান পলাশ ও আশুগঞ্জের মোবারক হোসেন।
অনুষ্ঠান শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং সকলকে উপহার সাগ্রমী প্রদান করা হয়।





