কলমাকান্দায় যুব সমাজের অভিনব উদ্যোগ

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দায় সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুরো রমজান মাসের জন্য ব্যাগ ভর্তি বাজার করে দেওয়া হয়।

বুধবার ২য় রমজান এর দিন যোহরের নামাজ পরে কলমাকান্দা ইউনিয়ন পরিষদ এর ঈমাম ও মুয়াজ্জিনের হাতে এই বাজার তুলে দেওয়া হয়। এখানে রয়েছে- ২৫ কেজি চাল, ২ কেজি ডাল,১ কেজি চিনি,১ কেজি বুট ও বিভিন্ন মশলাদিসহ নিত্য প্রয়োজনীয় আরো অনেক কিছু।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

এসময় মসজিদ ভর্তি মুসল্লি সহ উপস্থিত ছিলেন উক্ত মসজিদের যুব সমাজ মুসল্লিয়ান। এতে অন্যান্য মুসল্লিয়ানরা খুশিতে যুব সমাজ মুসল্লিদের সাধুবাদ জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু যুবক জানান, রমজান মাস উপলক্ষে বাজারের সবকিছুরই দামই উর্ধগামী। ইমাম ও মুয়াজিন্নের সামান্য বেতনে সারামাস বাজার করে চলাটা প্রায় অসম্ভব। বর্তমানে বাজার দাম উনাদের জন্য জুলুম হয়ে পরে। তাই আমরা কতিপয় যুবক মিলে এই উদ্যোগ গ্রহন করি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

আরো একজন জানান, আমরা চাই প্রতিটা এলাকায় যেন যুবকরা মিলে এরকম উদ্যোগ গ্রহণ করে তাদের এলাকার ইমাম ও মুয়াজ্জিনের পাশে দাড়ায়।