গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

এ দিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুপাড়ে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।

আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শিতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার কাজ চলছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

আরও পড়ুন: মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র‍্যালি