কালুরঘাট সেতুতে লাইটার জাহাজের ধাক্কা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৪ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এমভি সমুদা-১ নামে একটি লাইটার জাহাজ চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়েছে। ঘটনার খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কন্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে প্রবল স্রোতে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়। 

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা পরিদর্শন করে করেছি। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে বলা যাবে। এ বিষয়ে জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলব।


আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি