মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হেলাল মিয়া (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে একটি বিলের জমিতে এ ঘটনা ঘটে। আহত হেলাল ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানান, বিকেলে হেলাল মাছ ধরতে বাড়ির পাশে একটি বিলের জমিতে যায়। এ সময় একটি বিষাক্ত তার পা কামড়ে ধরে। পরে সে সাপটিকে ছাড়িয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে ঘরের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবিদ হাসান জানান, বিষাক্ত সাপে কাটা রোগীকে হাসাপাতালে আনার পর তার শরীরে এন্টিভেনম পুশ করা হয়। এতে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আসে। বর্তমানে সে শঙ্কামুক্ত।





