দীর্ঘ ১১বছর পর নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৬:১০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে। 

নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন এবং দীর্ঘদিন পর নান্দাইল উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। 

আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ আরও ২ জন গ্রেফতার

অপরদিকে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল