ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছে ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও ঈদ বোনাস নিয়ে তাল বাহানা করছে। ৮০০ টাকা করে ঈদ বোনাস দেয়া হবে মালিক পক্ষের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। তাদের দাবি বেসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস, নাইটলাউন্স, মাতৃত্বকালীন ছুটিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।





