নাসিরনগরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৫ উদ্বোধন

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া)
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ০২ মে ২০২৫ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসিরনগরে গত ৩০ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি  খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান’ ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ।

বুধবার দুপুরে  উপজেলা খাদ্য গুদামে আড়ম্বরপুর্ন অনুষ্ঠানে বোরো সংগ্রহ অভিযান’ ২৫ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা  খাদ্য কর্মকর্তা মো. আবুল হোসেন, সাংবাদিক মো. আক্তার হোসেন ভুইয়া। উদ্বোধনি দিবসে আশুরাইল গ্রামের রুনু মিয়া নামে ১জন কৃষকের কাছ থেকে ০৩ টন ধান সংগ্রহ করা হয়েছে। 

আরও পড়ুন: গাড়ি নেই, বৃষ্টিতে ভিজে অপেক্ষা—বাইপাইলে ঈদযাত্রায় নাকাল মানুষ

নাসিরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, এ বছর  সারা দেশে ৩ লক্ষ  ৫০ হাজার মেট্রিক টন, তন্মদ্ধে ব্রাহ্মনবাড়িয়া জেলা হতে ৭৫৮৭ মেট্রিক টন  এবং নাসিরনগর উপজেলা হতে ১১৮০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে প্রতি মন(৪০ কেজি) ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৪০ টাকা । একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩টন ধান বিক্রয় করতে পারবে । আগামী ৩১ আগস্ট পর্যন্ত ” আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে” চলবে এই বোরো সংগ্রহ অভিযান। 

উল্লেখ্য, ধান সরবরাহের ক্ষেত্রে কৃষি কার্ডধারীরা অগ্রাধিকার পেলেও কার্ডবিহীন প্রকৃত কৃষকরা  উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যায়ন নিয়ে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবে ।

আরও পড়ুন: কাশিয়ানীতে উপজেলা প্রেসক্লাবের ইফতারে সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত