নৌকাসহ ১২ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:১৪ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন—মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। বাকি একজনের নাম এখনও জানা যায়নি।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

নৌকার মালিক সোলতান আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরা শেষে ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাটি থামিয়ে জেলেদের ধরে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, "বিষয়টি আমরা জেনেছি। অপহৃত জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।"

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ