শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৩ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর সাবিনা ইয়াছমিন বিথিকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

এর আগে গত ৫ ডিসেম্বর দুপুরে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সুব্রত বাইনের অপরাধ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, সংগঠিত নেটওয়ার্ক এবং পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে সাবিনা ইয়াছমিন বিথির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তার গতিবিধি ও যোগাযোগের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২