গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রোববার রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক শ্রমিক দিবসে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের র‌্যালি ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ

আটকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার হোসেন আলী (২৯), শরীয়তপুর জেলার মোছা. পায়েল আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জ জেলার মোছা. মেঘলা আক্তার (৩৫)।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় হোটেলের একটি কক্ষে সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে

উল্লেখ্য, এর আগে গত মাসের ২৩ নভেম্বর একই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ।