কুলাউড়ায় জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শনে পুলিশ সুপার
মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
মাঠ পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী সাংবাদিকদের বলেন, আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর





