পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য বিএনপিতে যোগদান
সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
যোগদানকারীরা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন, খাদিজা খাতুন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয়।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
অনুষ্ঠানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তরুণদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।





