গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা রুমা হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শহরের নিজ বাড়িতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ মার্চ, সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে "প্রাথমিক শিক্ষা পরিবার" গোবিন্দগঞ্জ-এর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আকতারুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি-র কেন্দ্রীয় সহ-সভাপতি শওকত জামান, শিক্ষক রেহেনা আফরোজ, গোলাম কিবরিয়া রিপন, জোবাইদুর রহমান, আজিজুল হক, আকমল হক আকন্দ, শাহানুর ইসলাম, রুহুল আমীন জুয়েল, শাহানুর ইসলামসহ নিহত রুমার পিতা সোলাইমান আলী, ভাই রাসেল ও একমাত্র সন্তান আহম্মেদ আবদুল্ল্যা রুপল প্রমুখ। বক্তারা বলেন, শামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
আরও পড়ুন: শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
বক্তারা আরও বলেন, একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আরও পড়ুন: শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি, খালটির পুনরুজ্জীবনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি





