উলিপুর-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ দোকানে ১০হাজার ৫০০ টাকা জরিমানা

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৭:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের গোপন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, উলিপুর সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুরে উলিপুর বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে  রমজান মাস উপলক্ষে খাবার রেস্টুরেন্ট, ফল ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি রেস্টুরেন্ট এবং ১টি হলুদের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাস্তা দখল করে কেনাবেচার দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১০,৫০০ টাকা।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মেহেদী হাসান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন উলিপুর।