দাগনভুঞায় পরিবেশ মন্ত্রীর মতবিনিময় সভা
ছবিঃ সংগৃহীত
ফেনীর দাগনভুঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু এমপি।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয় আলোচনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?
মতবিনিময় সভায় প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন সভার সভাপতি ও দাগনভুঞা উপজেলা নির্বাহী অফিসার শাহাদুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





