লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন
২৪ শের গণ-অভ্যুত্থানে জুলাই শহীদ তালিকায় সুজন হোসেন নামে ছাত্রলীগের এক সন্ত্রাসীকে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন: সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম
এ সময় জুলাই পরিবার অভিযোগ করে বলেন, সুজন ২৪ শের ৪ আগস্ট ছাত্রজনতার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরবর্তীতে জনতার গণপিটুনিতে সে মারা যায়। বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড পেইজে স্বীকারোক্তি দেওয়া হয়েছে।
এরপরও একটি মহল সুজনকেই জুলাইয়ের শহীদ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। যা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। আমরা এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। একই সঙ্গে সুজনকে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
প্রসঙ্গত— জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে চারজন শহীদ হন। ছাত্রলীগের সুজন রায়পুর এলাকার বাসিন্দা।





