জাতীয় ছাত্রশক্তি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে একদল দুর্বৃত্ত সাইফুল্লাহর গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না, এই ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন সাইফুল্লাহ নিজেই।
হামলার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকার বিতর্ক নিরসনে কাজ করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।





