বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ইরান সংঘাত ‘শিগগিরই শেষ হবে’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। হরমুজ প্রণালি অবরুদ্ধ না করার বিষয়ে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তার পর মাত্র এক দিনের ব্যবধানে অস্থির তেলের বাজার অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে। উল্লেখ্য, বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই অভিযান কেবল কিছু ‘অশুভ শক্তিকে’ দমনের জন্য এবং তার বিশ্বাস—এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে না।
আরও পড়ুন: ইরান যুদ্ধ থেকে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরাইল
ট্রাম্পের এই আশ্বাসের পর মঙ্গলবার (১০ মার্চ) সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করেব্রেন্ট ক্রুড: ১০% কমে ব্যারেলপ্রতি ৮৮.৯২ ডলারে নেমেছে, যা সোমবার ছিল ১২০ ডলার। নাইমেক্স লাইট সুইট ক্রুড: ১০.২% কমে ব্যারেলপ্রতি ৮৫.০৮ ডলারে দাঁড়িয়েছে।
তবে আশঙ্কার বিষয় হলো, ট্রাম্পের ঘোষণার পর বর্তমান দাম কমলেও ইসরায়েল-ইরান সংঘাত শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো ২০ শতাংশ বেশি রয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেলের বাজারে এই অনিশ্চয়তা থেকেই যাবে।





