তাহিরপুরে র্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া (৩৪) তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
আজ শুক্রবার বিকেলে র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোদেরগাঁও এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে।
এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার কাছে ভারতীয় মদ রয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
পরে তার দেওয়া তথ্যানুযায়ী একটি টিনশেড ঘর থেকে একটি কাগজের কার্টনের ভিতর থেকে ৩৭ বোতল ভারতীয় আমদানি-নিষিদ্ধ এসিব্ল্যাক মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





