অষ্টগ্রামে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১২:১০ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওড় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি অষ্টগ্রাম শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক (ইউপিইটিসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আতিকুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হাসান গোলাম সারওয়ারসহ অন্যান্য শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নান্দাইলে এতিমখানা ও মাদ্রাসা সহ হতদরিদ্রদের মাঝে সৌদি খেজুর বিতরণ

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন: কারখানা স্থানান্তরের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ঈদের আগে পাওনা পরিশোধের দাবি