লন্ডনে থেকেও মানবিক দায়বদ্ধতা: জাহাঙ্গীর ফিরোজের ঈদ সহায়তা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দূর লন্ডনে বসবাস, তবুও হৃদয়ের টান নিজের শিকড়ে-এই মানবিক দায়বদ্ধতা থেকেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লন্ডন প্রবাসী সমাজসেবক জাহাঙ্গীর ফিরোজের উদ্যোগে অসহায়, নিম্নআয় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে উপকৃত হয়েছেন প্রায় ১০০টি পরিবার, যাদের অনেকের ঘরেই এবার ঈদের আনন্দ এসেছে নতুন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তিনি নীরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের প্রতি তার এই আন্তরিকতা ও দায়িত্ববোধ ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর ফিরোজ বলেন, “মানুষের জীবনে সবচেয়ে বড় ভরসা তার প্রতিবেশী। সুখ-দুঃখ কিংবা যেকোনো সংকটে তারাই সবার আগে এগিয়ে আসে। তাই প্রতিবেশীর হক আদায় করাই হওয়া উচিত আমাদের প্রথম দায়িত্ব-‘Charity begins at home’ শুধু প্রবাদ নয়, আমার কাছে এটি একটি বিশ্বাস।”

তিনি আরও বলেন, “হাজার মাইল দূরে থাকলেও হৃদয় পড়ে থাকে নিজের মানুষদের কাছেই। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ঈদকে সামনে রেখে এই ছোট প্রয়াস সেই ভালোবাসারই প্রকাশ।”

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

শেষে তিনি দেশবাসীসহ সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি-ঈদ মোবারক।”