নরসিংদীতে পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ (রোববার) বিকেলে নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।