নান্দাইলে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ অর্থ মঙ্গলবার ও বুধবার উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বচ্ছতার সাথে হতদরিদ্র, ভাসমান, ছিন্নমূল ও গুচ্ছগ্রাম, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। তিনি সরকারি ছুটির দিনেও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশ মোতাবেক উপজেলার হতদরিদ্র অসহায় পরিবারের নিকট প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদের পূর্বেই পৌঁছে দিতে ছুটে চলেছেন।

এদিকে নান্দাইলের ইতিহাসে সর্বপ্রথম তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নান্দাইলের হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস, ৫০টি রুমাল স্বচ্ছতার সাথে বিতরণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন। উক্ত কমিটির সমন্বয়ে নান্দাইলে স্বচ্ছতার সাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে হতদরিদ্র অসহায় পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠতে দেখা গেছে।

আরও পড়ুন: গাড়ি নেই, বৃষ্টিতে ভিজে অপেক্ষা—বাইপাইলে ঈদযাত্রায় নাকাল মানুষ

অপরদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বুধবার উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হতদরিদ্র, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীসহ কিশোর ফুটবল দলের সদস্যদের মাঝে বিতরণ করেন ইউএনও ফাতেমা জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ নেতৃবৃন্দ।