গোবিন্দগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে শিংজানি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এছাড়াও গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা শিংজানি খালটি খননের ফলে একদিকে সেচ কাজের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত হবে, অন্যদিকে বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণে এবং দেশের কৃষি উৎপাদন বাড়াতে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে নদী ও খাল খননের কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে খাল খননের কাজ সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।