শ্রীপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
মহাসড়কে যানজট নিরসনে ঈদে যুবদল নেতার তৎপর। ছবিঃ সংগৃহীত
মহাসড়কে যানজট নিরসনে ঈদে যুবদল নেতার তৎপর। ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কের যানজট নিরসনে কাজ করছেন গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান।

ঈদের আগে ও পরে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তার নেতৃত্বে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গড়গরিয়া মাস্টার বাড়ি এলাকায় যুবদল নেতা আবু তাহের প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা দিন-রাত কাজ করছেন। তারা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, যাত্রীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখছেন।

এ বিষয়ে আবু তাহের প্রধান বলেন, ঈদ মানেই ঘরে ফেরার আনন্দ। কিন্তু যানজটের কারণে সেই আনন্দ অনেক সময় ভোগান্তিতে পরিণত হয়। তাই আমরা চেষ্টা করছি, মানুষ যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।

আরও পড়ুন: তরুণদের অনুপ্রেরণায় সম্মাননা, হাফসা ইসলাম মোহকে সংবর্ধনা দিল সাদমান টিপু ফুটবল একাডেমি

তিনি আরও জানান, প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যানজট কমাতে সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব। এ কার্যক্রম ঈদের আগের কয়েকদিন এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

স্থানীয় যাত্রী ও চালকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে এবং যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ থাকলে ঈদযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।